কিছু সুবাস আছে, যেগুলো আগে মনকে পরিষ্কার করে তারপর শরীরে অনুভূতি জাগায়।
ভোরের নামাজ শেষ করে যখন বাতায়ন খুলে দেয়া হয়, ঘরে ঢুকে এক ধরনের নীরব আলো। ঠিক সেই আলোয় এই ঘ্রাণের জন্ম।
প্রথম শ্বাসে কোনো ঝাঁঝ নেই, কোনো চমক নেই। আছে শুধু সাদা মাস্কের পরিশুদ্ধতা, নরম, শান্ত এবং গভীরত্ব।
যেন পরিষ্কার কাপড়ের গায়ে লেগে আছে রোদে শুকানো পবন।
কিছুক্ষণ পর ঘ্রাণটা আরও কাছের মনে হয়। এটা জোর করে নিজেকে জানান দেয় না।এটা পাশে বসে থাকে নীরবতার সাথে।
যেমন একজন মানুষ যার উপস্থিতি আর আচরণই তার পরিচয়।
শেষে এসে সুবাসটা মিশে যায় নিজের শরীরের সাথে।
আলাদা করে বুঝা যায় না— এটা ঘ্রাণ, নাকি আপনি নিজেই। এই অংশটাই সবচেয়ে সুন্দর।
কারণ এখানে কোনো প্রদর্শন নেই, আছে আত্মসম্মান।
Musk Rijali
যারা পরিষ্কার থাকতে চায় শুধু বাইরে নয়,
ভেতরেও— এই সুবাস তাদের।


Reviews
There are no reviews yet.